গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় রাষ্ট্রপুঞ্জের সাহায্যে ‘না’ ভারতের

    আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় রাষ্ট্রপুঞ্জের সাহায্যে ‘না’ ভারতের

    0
    114
    ছবি সৌজন্যে : এক্স
    আহমেদাবাদের বিমান দুর্ঘটনার তদন্তে সাহায্য করতে চেয়েছিল রাষ্ট্রপুঞ্জ, কিন্তু ভারত তাতে সায় দেয়নি। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে এমনই খবর। গত সপ্তাহে রাষ্ট্রপুঞ্জের তরফে ভারতকে সাহায্যের প্রস্তাব দেওয়া হয়েছিল। ইতিমধ্যে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ব্ল‍্যাক বক্সের তথ্য উদ্ধার করা হয়েছে।
    রাষ্ট্রপুঞ্জ যখন সাহায্যের প্রস্তাব দিয়েছিল, তখনও ব্ল‍্যাক বক্সের তথ্য উদ্ধার করা যায়নি। কেন তাতে সময় লাগছে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু রাষ্ট্রপুঞ্জের সাহায্য নিতে চাননি ভারতের তদন্তকারীরা। সূত্রে খবর, আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহণ সংস্থা বা আইসিএও-র তদন্তকারীরা ভারতেই ছিলেন।
    তাঁকে এই তদন্তের অগ্রগতির খোঁজ নিতে বলা হয়েছিল। ভারতীয় কর্তৃপক্ষ সেই প্রস্তাব খারিজ করে দেয়। তবে কেন আন্তর্জাতিক সংগঠনের সাহায়্য প্রত্যাখান করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।