লাদাখে চিনের গ্রাম! দখলদারি নিয়ে কড়া বার্তার হুঁশিয়ারি দিল্লির

0
146
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

লাদাখ সংলগ্ন সীমান্ত এলাকায়  দুটি নতুন গ্রাম তৈরির ঘোষণা করেছে চিন। যার মধ্যে বেশ খানিকটা পড়ছে লাদাখে, ভারতীয় ভূখণ্ডের মধ্যে। যা নিয়ে  ফুঁসে উঠেছে নয়াদিল্লি। কূটনৈতিক পদ্ধতিতে কড়া জবাব দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেছেন, ভারতীয়  ভূখণ্ডে বেআইনি ভাবে চিনা দখলদারি কখনওই বরদাস্ত করেনি কেন্দ্র।

চিনের গ্রাম তৈরির এই সিদ্ধান্ত ভারতের সার্বভৌমত্বে কোও আঘাত আনবে না। জোর করে চিন কোনও ভাবেই ভারতের জমিতে দখলদারি করতে পারবে না। লাদাখ লাগোয়া ভারত-চিন সীমান্তে নতুন দুটি গ্রাম তৈরি নিয়ে  কেন্দ্র অবগত কিনা, তা জানতে চাওয়া হয়েছিল বিরোধীদের পক্ষ থেকে।

জবাবে মন্ত্রী জানিয়েছেন, চিনের হোতান প্রদেশে দুটি গ্রাম তৈরির বিষয়টি ভারত জানে। তাঁর আরও সংযোজন, ভারতের নিরাপত্তা সংক্রান্ত কোনও বিষয়  থাকতে তা কড়া হাতে দমন করা হবে। ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষাকেই অগ্রাধিকার  দেওয়া  হবে।