
ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটান ও মায়ানমারে পণ্য আনা-নেওয়া করত বাংলাদেশ। পড়শি দেশকে আর সেই সুবিধা দেওয়া হবে না।
ভারত সরকার এক বিজ্ঞপ্তি জারি করে এই ব্যবস্থা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। বাংলাদেশের পণ্য নিয়ে নেপাল, ভুটান, মায়ানমারগামী গাড়িগুলিকে মালপত্র খালাস করে দ্রুত বাংলাদেশ ফিরে যেতে বলা হয়েছে। ভারত সুবিধা প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশের এখন নেপাল, ভুটানে পণ্য পাঠাতে হলে আকাশপথ ব্যবহার করা ছাড়া উপায় থাকবে না। তাতে খরচ অনেক বেশি হবে। তাছাড়া, এই সব দেশের মধ্যে কার্গো বিমান খুব কম চলাচল করে। সরকারি সূত্রে অবশ্য বলা হয়েছে, আমেরিকা চড়া হারে আমদানি শুল্ক চাপানোয় ভারতের ব্যবসায়ীদের ব্যবসা বড় ধরনের ধাক্কা খেয়েছে। অন্যদিকে, নেপাল, ভুটান, মায়ানমারের ভারতের স্থল সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ পণ্য রফতানি করে থাকে।
বিশেষ করে বাংলাদেশের পোশাক শিল্প ভারতের কাছে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের ভিতর দিয়ে ভারত সরকার উত্তর পূর্বের রাজ্যগুলিতে পণ্য সরবরাহ করে থাকে। বাংলাদেশ এখন সেই সুবিধা প্রত্যাহার করে নেবে কিনা, সেটাই এখন দেখার।




