ভারতীয়দের জন্য কন্ট্রোল রুম, উড়বে ৫৮ বিমানও 

0
75
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
মার্কিন–ইজরায়েল–ইরান সংঘাত পঞ্চম দিনে পড়তেই পশ্চিম এশিয়া ও উপসাগরীয় অঞ্চলে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কন্ট্রোল রুম চালু করল ভারত সরকার।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখতে এবং বিপদে পড়া ভারতীয়দের সহায়তা করতে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স-এ মাধ্যমে কন্ট্রোল রুমের যোগাযোগের তথ্য শেয়ার করে জানান, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এটি চালু থাকবে। টোল-ফ্রি নম্বর ১৮০০১১৮৭৯৭ ছাড়াও একাধিক দিল্লি-ভিত্তিক নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়াও বাহরিনে ভারতীয় দূতাবাস, ইরানে ভারতীর দূতাবাস, ইরাকে ভারতীয় দূতাবাস-র নো,নম্বর শেয়ার করা হয়েছে।
 পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মাঝে আটকে পড়া যাত্রীদের জন্য বিশেষ বিমান চালু করছে ভারত সরকার। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, ৪ মার্চ ভারত থেকে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ৫৮টি বিমান বিমান পাঠানো হবে।