ভেনেজুয়েলা বিপর্যয়ের মধ্যেই কেঁপে উঠল ভারত 

0
20
ছবি সৌজন্যে : এক্স

ভেনেজুয়েলার পর এবার কেঁপে উঠল ভারত। শনিবার সন্ধে ৭ টা ৪ মিনিটে কম্পন অনুভূত হয় রাজধানী দিল্লিতে। আফগানিস্তান কম্পনের উৎসস্থল হলেও জম্মু-কাশ্মীরের সাথে সাথে কেঁপে উঠেছে রাজধানী দিল্লিও। কম্পন অনুভূত হয় পাকিস্তানেও।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ফৈজাবাদ থেকে ৭০ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.২। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

কম্পন অনুভূত হয় ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, চিন, কিরঘিস্তান ও তুর্কমেনিস্তানের বিস্তীর্ণ এলাকাতে। আফগানিস্তানের ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হয়েছে উত্তর ভারতের বিভিন্ন জায়গায়। দিল্লি-এনসিআরের বিভিন্ন জায়গা কেঁপে ওঠে। এ ছাড়াও চণ্ডীগড়, লুধিয়ানা, পুঞ্চ, শ্রীনগর, উধমপুর, দেহরাদূন সহ বিভিন্ন শহর থেকে কম্পনের খবর মিলেছে।