গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National সন্ত্রাসে মদত, পাকিস্তানকে তোপ ভারতের 

    সন্ত্রাসে মদত, পাকিস্তানকে তোপ ভারতের 

    0
    9
    ছবি সৌজন্যে : এক্স
    সীমান্তপার সন্ত্রাসে মদত, সার্বভৌমত্ব লঙ্ঘন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ভাঙার অভিযোগ তুলে রাষ্ট্রসংঘে ইসলামাবাদকে সরাসরি কড়া সতর্কবার্তা দিয়েছে নয়াদিল্লি।
    ভারতের স্পষ্ট বার্তা, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিলে তার পরিণতি ভোগ করতেই হবে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বতনেনি নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্কে পাকিস্তানের বক্তব্যের তীব্র জবাব দেন। তিনি বলেছেন, পাকিস্তান যে ভিত্তিহীন ও অযৌক্তিক অভিযোগ তুলেছে, তার জবাব দেওয়া প্রয়োজন। স্বাধীনতার পর থেকেই ভারতকে সীমান্তপার আগ্রাসনের মুখে পড়তে হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সীমান্তপার সন্ত্রাসবাদকে হাতিয়ার করে পাকিস্তান রাষ্ট্রসংঘ সনদের মূল নীতিকেই বারবার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন তিনি।
    তাঁর কথায়, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার মোকাবিলায় আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ভারতের।