বোল্যান্ডের গতিতে এলোমেলো ভারত

0
189
ছবি সৌজন্যে : এক্স

অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের জবাবটা ভালোভাবেই দিচ্ছিলেন যশস্বী জয়সোয়াল ও বিরাট কোহলি। তবে এক ভুল বোঝাবুঝিতে সব শেষ,শেষ বিকেলে তিন উইকেট হারিয়ে মেলবোর্ন টেস্টে এখন ব্যাকফুটে ভারত।

ভারতের সুন্দর ইনিংসটা এলোমেলো করার কারিগর, স্কট বোল্যান্ড।শেষ বিকেলে ২ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে আবারো ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিয়েছেন পেসার স্কট বোল্যান্ড। তার আগে অবশ্য জয়সোয়াল-কোহলির সেই ভুল বোঝাবুঝি।তবে সেই ভুল বোঝাবুঝিতে তার উপস্থিতি আছে। তৃতীয় উইকেটে ১০২ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিলেন দুই ভারতীয় ব্যাটার।সঙ্গে ৮২ রান করা জয়সোয়াল স্বপ্ন দেখছিলেন চলতি সিরিজে আরেক সেঞ্চুরির।কিন্তু বোল্যান্ডের করা ৪১ ওভারের শেষ বলে বিধি বাম। লং অনে ঠেলে দিয়েই প্রান্ত বদলের জন্য ছুটছিলেন দারুণ ব্যাটিং করা জয়সোয়াল। নন স্ট্রাইকে থাকা কোহলিও রান নেওয়ার উদ্দেশ্যে সামনে দৌড়েছিলেন।তবে বল প্যাট কামিন্সের হাতে দেখতে পেরে সতীর্থকে মানা করে দাঁড়িয়ে যান ভারতের সাবেক অধিনায়ক। ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। দুজনিই তখন নন স্ট্রাইকের প্রান্তে। কামিন্সের থ্রো ধরে পরে স্ট্যাম্প ভেঙেই উল্লাসে মাতেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি।অন্যদিকে বিপরীত চিত্র জয়সোয়ালের চোখে মুখে।পরে দ্রুত ২ উইকেট তুলে নিয়ে ভারতকে কোনঠাসা করেন পেসার বোল্যান্ড। তার শিকার হওয়া দুই ব্যাটসম্যান হচ্ছেন বিরাট কোহলি ৩৬ ও নাইট ওয়াচম্যান হিসেবে নামা আকাশ দীপ।

মাত্র ৭ রানের ব্যবধানে শেষ তিন উইকেট হারায় ভারত। এতে করে ১৫৩ পর্যন্ত ২ উইকেট থাকা ভারতের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৫৯ রান। শেষে আর কোনো উইকেট পড়তে দেননি দুই বাঁহাতি ব্যাটার ‍ঋষভ পন্ত এবং রবীন্দ্র জাদেজা।