রাষ্ট্রপুঞ্জে প্রতারণামূলক বার্তা, পাকিস্তানকে ভারত 

0
178
Deceptive message to UN India to Pakistan
Deceptive message to UN India to Pakistan

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভিত্তিহীন এবং প্রতারণামূলক বার্তা ছড়ানো হচ্ছে। নাম না করে পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিয়েছে ভারত।

সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে পাকিস্তান। তারপরে সাধারণ সভায় পাকিস্তানের দূত আক্রম মুনির বলেন, রাষ্ট্রপুঞ্জের আদর্শগুলো বিশ্বজুড়ে কার্যকর হচ্ছে কিনা সেদিকে নজর রাখা উচিত। সাধারণ সভায় পাকিস্তানের এই বক্তব্যের পরেই পাল্টা জবাব দিয়েছে ভারত। রাষ্ট্রপুঞ্জের ভারতের স্থায়ী মিশনের মন্ত্রী প্রতীক মাথুর বলেছেন, সাধারণ সভার এই মঞ্চের অপব্যবহার করা হচ্ছে। একটি দেশের প্রতিনিধিরা এই মঞ্চে ভিত্তিহীন মন্তব্য করে প্রতারণামূলক বার্তা ছড়াচ্ছে। তবে ওই সব মন্তব্যের পালটা জবাব দিয়ে সাধারণ সভার অমূল্য সময় নষ্ট করতে চান না তিনি। যদিও নিজের মন্তব্যে কোথাও পাকিস্তানের নাম উল্লেখ করেননি প্রতীক মাথুর।