গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National চিন-পাকিস্তানের যৌথ বিবৃতিতে জম্মু-কাশ্মীর! সরব ভারত

    চিন-পাকিস্তানের যৌথ বিবৃতিতে জম্মু-কাশ্মীর! সরব ভারত

    0
    14
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    চিন এবং পাকিস্তানের যৌথ বিবৃতিতে জম্মু-কাশ্মীরের উল্লেখের তীব্র নিন্দা করেছে ভারতের বিদেশমন্ত্রক। একই সঙ্গে জম্মু-কাশ্মীর বা লাদাখের মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিয়ে অন্য দেশকে মন্তব্য করা থেকে বিরত থাকার কথা বলেছে সরকার।
     চিন এবং পাকিস্তানের যৌথ বিবৃতির পর ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ প্রসঙ্গে নয়াদিল্লির অবস্থান আরও এক বার স্পষ্ট করে বলেছেন, ‘ভারতের অবস্থান সুসঙ্গত এবং সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে তা সুপরিচিত। জম্মু-কাশ্মীর, লাদাখ— এই দুই কেন্দ্রশাসিত অঞ্চল অতীতেও ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, বর্তমানে আছে আর ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেছেন, এ ব্যাপারে মন্তব্য করার অধিকার অন্য কোনও দেশের নেই। শুধু জম্মু-কাশ্মীর নয়, চিন ও পাকিস্তানের যৌথ বিবৃতিতে দু’দেশের মধ্যে যে অর্থনৈতিক করিডর এবং আন্তঃসীমান্ত জলসম্পদ সহযোগিতার উল্লেখ ছিল, ভারত এই দুই বিষয়ে চিন ও পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছে।
    পাকিস্তান ও চিনের মধ্যে স্বাক্ষরিত ১৯৬৩ সালের সীমান্তচুক্তিকে কখনও স্বীকৃতি দেয় না ভারত।