গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব দিল্লির 

    বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব দিল্লির 

    0
    108
    ছবি সৌজন্যে : এক্স
    সীমান্ত সংঘাতের আবহে ভারতীয় হাই কমিশনারের পর পাল্টা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করেছে ভারতের বিদেশমন্ত্রক।
    সোমবার দুপুর নাগাদ নুরাল ইসলামকে দিল্লির সাউথ ব্লকে বিদেশমন্ত্রকের দফতর থেকে বার হতে দেখা গিয়েছে। সূত্রের খবর, ভারত এবং বাংলাদেশের সীমান্তে একটি বিস্তীর্ণ অঞ্চল কাঁটাতার বিহীন রয়ে গিয়েছে এখনও। প্রায় ৫৩৮ কিলোমিটার এলাকায় কোনও কাঁটাতার নেই। সম্প্রতি ঢাকা দাবি করেছে, ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী কিছু অঞ্চলে বিএসএফ কাঁটাতার বসানোর কাজ শুরু করেছে। মুহাম্মদ ইউনূস সরকারের আরও দাবি, এর ফলে ওই অঞ্চলে শান্তিভঙ্গ হচ্ছে, দ্বিপাক্ষিক চুক্তিও ভঙ্গ হচ্ছে এতে। মালদহের কালিয়াচকে এবং তারপরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে কাঁটাতার বসানোর সময় বিজিবির বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এই আবহে রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ওই দিন বিকেলেই বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসীমউদ্দিনের সঙ্গে আলোচনায় বসেন প্রণয় ভার্মা।বৈঠকের পর প্রণয় ভার্মা জানিয়েছিলেন, কাঁটাতারের বিষয়ে দু’দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে।
    সীমান্তে অপরাধদমনের ক্ষেত্রেও বিএসএফ এবং বিজিবি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করবে।অন্যদিকে, বাংলাদেশের ময়মনসিংহের নেত্রকোনায় খাটের নিচে থেকে অবসরপ্রাপ্ত অধ্যাপক দিলীপ কুমার রায়ের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।তদন্ত শুরু করেছে পুলিশ।