গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ভারতে তালিবান সরকারের মন্ত্রী, ‘পতাকা’ দ্বিধায় দিল্লি

    ভারতে তালিবান সরকারের মন্ত্রী, ‘পতাকা’ দ্বিধায় দিল্লি

    0
    78
    ছবি সৌজন্যে : এক্স
    আফগানিস্তানের নতুন তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুতাক্কি ভারত সফরে পৌঁছেছেন। আগামী এক সপ্তাহ তাঁর থাকার কথা এদেশে।
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমতি পাওয়ার পরই এই সফর সম্ভব হয়েছে আমিরের। তবে এই সফর ঘিরে ভারত সরকারের সামনে তৈরি হয়েছে একটি কূটনৈতিক দ্বিধা আসলে আন্তর্জাতিক রীতিতে দুই রাষ্ট্রের নেতাদের বৈঠকের সময় সাধারণত দুই দেশের পতাকা একসঙ্গে প্রদর্শিত হয়। কিন্তু ভারত যেহেতু তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, তাই তালিবান পতাকা প্রদর্শনের বিষয়ে কিছুটা চাপে পড়েছে নয়াদিল্লি। ২০২১ সালে তালিবান পুনরায় ক্ষমতায় ফেরার পর এটাই সেখানকার তালিবান সরকারের সর্বোচ্চপদস্থ নেতার প্রথম সফর।
    আপাতত যা খবর, দিল্লি সফরে মুতাক্কি বৈঠক করতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। কূটনৈতিক দিক থেকে সফরটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং প্রতিবেশী ইসলামাবাদও নজর রাখছে এই সফরে, কারণ ভারত ধীরে ধীরে কাবুলের তালিবান সরকারের সঙ্গে যোগাযোগ জোরদার করার পথে এগোচ্ছে।