
ঢাকার মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহতদের সবধরণের চিকিৎসা এবং সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে ভারতীয় হাই কমিশন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চিঠি লিখে একথা জানানো হয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে।
উল্লেখ্য, ওই ভয়াবহ বিমান দুর্ঘটনার পরই প্রধানমন্ত্রী মোদী শোকবার্তা এবং সম্ভাব্য সব ধরণের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভারতীয় হাই কমিশনের তরফে বার্তায় জানানো হয়েছে, যাঁদের উন্নত চিকিৎসা প্রয়োজন তাঁদের জন্য ভারতে চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনাগ্রস্তদের মধ্যে যদি কাউকে ভারতে এনে চিকিৎসা করানোর প্রয়োজন পড়ে, হাই কমিশন তা দ্রুততার সঙ্গে করতে প্রস্তুত রয়েছে।
