গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National রাষ্ট্রসংঘে জেহাদের প্রমাণ দেবে ভারত

    রাষ্ট্রসংঘে জেহাদের প্রমাণ দেবে ভারত

    0
    137
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    পহেলগাঁও ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের পর্দাফাঁস করতে চলেছে ভারত। পহেলগাঁও-সহ ভারতের মাটিতে একাধিক জঙ্গি হামলার ঘটনায় যে সরাসরি পাকিস্তানের হাত রয়েছে, রাষ্ট্রসংঘে সে বিষয়ে যাবতীয় তথ্য প্রমাণ তুলে ধরা হবে ভারতের তরফে।

    সূত্রের খবর, আগামী সপ্তাহে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বসতে চলেছে। সেখানে জঙ্গি হামলায় পাকযোগের সমস্ত প্রমাণ পেশ করার জন্য একটি দল পাঠাচ্ছে ভারত সরকার।এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্সের বৈঠকের পর পাকিস্তানের সেনাপ্রধান অসিফ মুনিরের সঙ্গে এবং পরবর্তীতে বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা করেন মার্কিন প্রতিনিধিরা। সূত্রের খবর, তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছিলেন,পাকিস্তানের দিক থেকে গুলি চললে, ভারত পালটা গোলা ছুড়বে।

    নয়াদিল্লির তরফে আরও জানানো হয়, দুটো বিষয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে রাজি ভারত। প্রথমটি পাকিস্তান-অধিকৃত কাশ্মীর ফেরানো এবং দ্বিতীয়টি সন্ত্রাসবাদীদের হস্তান্তর।