ভারত-আমেরিকার সম্পর্কের ভিত্তি প্রযুক্তি : জয়শঙ্কর 

0
130
ছবি সৌজন্যে : এক্স
প্রযুক্তির উপর ভিত্তি করে ভারত-আমেরিকার সম্পর্ক শক্তিশালী হবে। এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
শুক্রবার বেঙ্গালুরুতে নতুন মার্কিন দূতাবাসের উদ্বোধন করেছেন বিদেশমন্ত্রী। সেই অনুষ্ঠানে এস জয়শঙ্কর বলেছেন, ভারত-আমেরিকা সম্পর্ক হবে প্রযুক্তির ওপর ভিত্তি করে। প্রতিরক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তিনি প্রযুক্তি, মহাকাশ এবং প্রতিরক্ষার দিকে নজর রাখেন এবং মনে করেন এই সব ক্ষেত্রে ভারত এবং আমেরিকার আরও শক্তিশালী উপস্থিতির প্রয়োজন। দুই দশক আগেও ভারতের ভাণ্ডারে কার্যত কোনও আমেরিকান অস্ত্র ছিল না এবং খুব কম প্রতিরক্ষা সহযোগিতা ছিল।
কিন্তু বর্তমানে চিনুক, অ্যাপাচিস-র মতো একাধিক অস্ত্র ভারতের হাতে রয়েছে।একই সঙ্গে বিদেশমন্ত্রী দুই দেশের মধ্যে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে গুরুত্বও তুলে ধরেছেন।