মোদীর সঙ্গে সাক্ষাৎ মার্কিন প্রতিনিধি দলের 

0
165
US delegation meeting with Modi
US delegation meeting with Modi
তিব্বতের ধর্মগুরু দলাই লামার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন আমেরিকার সাত সদস্যের প্রতিনিধি দল। ছিলেন প্রাক্তন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসিও।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছে কংগ্রেসম্যান মিচেল ম্যাকুলের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার উদ্দেশ্যেই এই সফর বলে জানা গিয়েছে।এর আগে বুধবার হিমাচল প্রদেশের ধর্মশালায় দলাই লামার সঙ্গে বৈঠক করেছেন ন্যান্সি পেলোসি-সহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা। বেশ কিছুক্ষণ বৈঠক হয় তাদের মধ্যে।তারপরে চিনকে নিশানা করে ন্যান্সি পেলোসি বলেছেন, ধর্মগুরু দলাই লামা দীর্ঘজীবী হবেন এবং তাঁর পরম্পরা চলতে থাকবে। কিন্তু চিনের প্রেসিডেন্ট যখন কোথাও যাবেন তখন তাঁকে তাঁর কাজের জন্য কেউ স্বীকৃতি দেবে না। দলাই লামাও চাইবেন না এভাবে চিনের বিরুদ্ধে কথা বলেন। কিন্তু খুব শীঘ্রই একটা পরিবর্তন আসতে চলেছে। যা তিব্বতের মানুষদের আশা ভরসাকে উজ্জীবিত করবে।