
ভারত এবং আমেরিকা সরকারি বাণিজ্যচুক্তিতে সই করবে মার্চেই। এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।
তিনি এ-ও জানিয়েছেন, সরকারি সেই চুক্তিতে সই হলে মার্কিন পণ্যের উপরে শুল্ক কমাবে ভারত। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে এই চুক্তি নিয়ে যৌথ বিবৃতি দেবে ভারত এবং আমেরিকা।
তার পরে ভারতীয় পণ্যের উপরে শুল্ক কমাবে আমেরিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলার পরে গত সোমবার রাতে ভারতীয় সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপাক্ষিক বাণিজ্যসমঝোতার কথা ঘোষণা করেন। ভারতীয় পণ্য শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে বলে জানান তিনি।
