
আগামী ৮ জুলাই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলবে আমেরিকা। জানা গিয়েছে, চুক্তির শর্তাবলি নিয়ে দুপক্ষই একমত হয়ে গিয়েছে। বাণিজ্য বিভাগের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের নেতৃত্বে ওয়াশিংটনে গিয়ে চুক্তি নিয়ে আলোচনা করেছে ভারত।তারপরেই জানা গিয়েছে, আগামী ৮ জুলাই ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হতে পারে।
উল্লেখ্য়, তার পরের দিনই ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্কছাড়ের মেয়াদ ফুরোচ্ছে। ক দিন আগে হোয়াইট হাউসে বিগ বিউটিফুল ইভেন্ট নামে একটি অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সেখানে তিনি বলেন, আমেরিকার সঙ্গে সকলেই চুক্তি করতে চায়। কয়েক মাস আগে সবাই বলাবলি করছিল, আদৌ কি কোনও দেশ বাণিজ্য চুক্তি করতে আগ্রহী? তাদের মনে করিয়ে দিতে চান, ইতিমধ্যেই আমেরিকা চিনের সঙ্গে চুক্তি সই করেছে। আরও একটা বড়সড় একটা চুক্তি করতে চলেছেন, সম্ভবত ভারতের সঙ্গে। বিরাট বড়মাপের চুক্তি হবে।সেই ঘোষণার আগে চারদিন ধরে বন্ধ দরজার আড়াল ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে লাগাতার আলোচনা হয়েছে।
সেই আলোচনা সফল হয়েছে বলে ইঙ্গিত মিলেছিল প্রেসিডেন্ট ট্রাম্পের কথায়। উল্লেখ্য,ডোনাল্ড ট্রাম্পের শপথের পরই বিশ্বব্যাপী শুল্কযুদ্ধের ঘোষণা করেন তিনি।সেই তালিকায় বাদ ছিল না ভারতও। ১০ শতাংশ বাধ্যতামূলক শুল্ক ছাড়াও ভারতীয় পণ্যে আরও ২৬ শতাংশ কর চাপিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে সেটি কার্যকরের দিনক্ষণ পিছিয়ে দেন নিজেই।
