ভারত-আমেরিকার বাণিজ্য সমঝোতা বাকি ১% : গোর 

0
25
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
ভারতের সঙ্গে অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতা নিয়ে আলোচনার ৯৯ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকি মাত্র আর এক শতাংশ। জানিয়ে দিয়েছেন আমেরিকার রাষ্ট্রদূত সার্জিয়ো গোর।
তাঁর বিশ্বাস, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই স্বাক্ষর হয়ে যাবে সমঝোতা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লিতে একটি কর্মসূচিতে গোর জানিয়েছেন, ১ থেকে ৪ জুন ভারতে এসে বৈঠক করবে আমেরিকার প্রতিনিধিদল। নেতৃত্বে থাকবেন সে দেশের মুখ্য বাণিজ্য সমঝোতাকারী ব্র্যান্ডন লিঞ্চ, যিনি আলোচনার দায়িত্বে রয়েছেন। ভারতে এসে বাণিজ্য সমঝোতা নিয়ে আলোচনা করবে দলটি।
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক এর আগে জানিয়েছিল, দু’দেশের বাজার খোলা, লগ্নিতে উৎসাহ দেওয়া, আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং আমদানি শুল্ক বাদে বাণিজ্যের অন্যান্য প্রাচীর নিয়ে কথা হবে বৈঠকে।