থমকে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি, ভুয়ো বললেন পীযূষ

0
19
ছবি সৌজন্যে : এক্স

শুল্ক কাঁটায় থমকে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি,আপাতত ওয়াশিংটনের সঙ্গে আলোচনা থেকে সরে এসেছে নয়াদিল্লি,সম্প্রতি এমনই এক রিপোর্টকে কেন্দ্র করে তৈরি বিতর্কে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, এই ধরনের রিপোর্ট সম্পূর্ণ ভুয়ো, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

বাণিজ্য ও শিল্পমন্ত্রী বলেছেন, জুন মাসে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার যখন দিল্লি সফরে এসেছিলেন। সেই সময় তাঁর সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। উভয় পক্ষই এই চুক্তির প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এই চুক্তিটি ভারসাম্যপূর্ণ ও বাণিজ্যিকভাবে অর্থবহ। দু’দেশের ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ও ভোক্তাদের জন্য সুনির্দিষ্ট সুফল বয়ে আনবে। আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। এর আগে বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একাধিক রিপোর্ট ছড়িয়ে পড়ে, সেখানে দাবি করা হচ্ছে, শুল্ক কাঁটার জেরে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনায় কড়া অবস্থান নিয়েছে নয়াদিল্লি। রিপোর্টে বিভিন্ন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, গত মাসে মার্কিন বাণিজ্য প্রতিনিধির ভারত সফরের সময় নয়াদিল্লি অন্তর্বর্তীকালীন চুক্তি দ্রুত সম্পন্ন করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।কৃষি-সহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আরও আলোচনা চায় নয়াদিল্লি।

আমেরিকাকে পালটা শর্তও দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। তবে এই দাবিগুলি খারিজ করে দিয়েছে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, এই খবর সম্পূর্ণ ভুয়ো, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।প্রসঙ্গত, ৭ ফেব্রুয়ারি ভারত ও আমেরিকা একটি যৌথ বিবৃতি জারি করেছিল। সেখানে বলা হয়েছিল, পারস্পরিক স্বার্থরক্ষায় লাভজনক বাণিজ্যের বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির কাঠামো তৈরিতে সম্মত হয় উভয় দেশ। এই বিষয়ে কথা বলতে গত ২০-২৩ এপ্রিল ভারতের বিশেষজ্ঞ দল ওয়াশিংটন সফরে গিয়েছিল।