গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তির আলোচনা এগোচ্ছে

    ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তির আলোচনা এগোচ্ছে

    0
    94
    ছবি সৌজন্যে : এক্স
    ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সইয়ের ক্ষেত্রে দ্রুত অগ্রগতি চায় দুই দেশ। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বাসভবনে বৈঠক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সেখানে দুই রাষ্ট্রনেতাই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন বলে সরকারি সূত্রে খবর।  
    সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদীর ৭ লোককল্যাণ মার্গের সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাতের সময়ও স্ত্রী এবং সন্তানদের নিয়ে গিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট ভান্স। সেখানে প্রধানমন্ত্রীর কোলে চড়তে দেখা গিয়েছে ইওয়ান এবং বিবেককে। তাদের ময়ূরের পালক উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।
    মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী কাছে পৌঁছে দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ভান্স। বৈঠকের শেষে ভাইস প্রেসিডেন্ট ভান্স এবং তাঁর পরিবারের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন, তাতে যোগ দিয়েছেন তাঁরা।