গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ভারত-আমেরিকার বাণিজ্য বৈঠক ‘ইতিবাচক’! 

    ভারত-আমেরিকার বাণিজ্য বৈঠক ‘ইতিবাচক’! 

    0
    62
    ছবি সৌজন্যে : এক্স
    বৈঠক ইতিবাচক হয়েছে। মঙ্গলবার দিল্লিতে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার পরে এমনটাই জানিয়েছে ভারত এবং আমেরিকা। ভারতের রফতানি করা জিনিসের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    তার পরে মঙ্গলবারই প্রথম দুই দেশের প্রতিনিধিরা দিল্লিতে বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠক ইতিবাচক হয়েছে বলে বিবৃতি দিয়েছে উভয়পক্ষ। মঙ্গলবারের বৈঠকের পরে ভারতে আমেরিকার দূতাবাসের মুখপাত্র বিবৃতি দিয়ে বলেছেন, ১৬ সেপ্টেম্বর দিল্লিতে ভারতের বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের সঙ্গে ইতিবাচক বৈঠক হয়েছে আমেরিকার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়েছে। একই ভাবে বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রক।
    বিবৃতিতে বলা হয়েছে, ভারত এবং আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির গুরুত্ব স্বীকার করেই বলছেন, যে আলোচনা হয়েছে, তা ইতিবাচক। আগামী দিনের দিকে তাকিয়েই চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দু’পক্ষের জন্যই সুবিধাজনক এই বাণিজ্য চুক্তি যাতে দ্রুত সম্পন্ন করা যায়, তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।