গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির কাছাকাছি আমেরিকা : ডোনাল্ড ট্রাম্প

    ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির কাছাকাছি আমেরিকা : ডোনাল্ড ট্রাম্প

    0
    238
    ছবি সৌজন্যে : এক্স

    ভারতের সঙ্গে আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার কাছাকাছি পর্যায়ে এসে পৌঁছেছে। ভারত ছাড়াও পাকিস্তন এবং সার্বিয়া-কসোভো, রুয়ান্ডা-কঙ্গোর সঙ্গেও কাজ করা হচ্ছে, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তবে ফের একবার ভারত-পাকিস্তানে মধ্যে পহেলগাঁও হামলার পরবর্তী সংঘাত থামাতে তাঁর ভূমিকার কথা উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। জাপান, দক্ষিণ কোরিয়া সহ ১৪ টি দেশের জন্য নতুন শুল্ক আরোপের ঘোষণার পরই একথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

    ২০২১-২২ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক আশীদার। ২০২৪-২৫ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৩১ দশমিক আট চার বিলিয়ন মার্কিন ডলার।