ভারত-ভেনিজুয়েলা দ্বিপাক্ষিক শক্তি বৃদ্ধি : জয়শঙ্কর

0
22
ছবি সৌজন্যে : এক্স
নয়াদিল্লিতে ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজের সঙ্গে বৈঠকে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বিষয়ে জোর দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকের পর এস জয়শঙ্কর ভারত-ভেনিজুয়েলা সম্পর্ক উন্নয়নে রডরিগেজের ধারাবাহিক ও দৃঢ় প্রতিশ্রুতির প্রশংসা করেছেন। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র ক্রমশ বিস্তৃত হচ্ছে এবং ভবিষ্যতে তা আরও গভীর হবে বলে আশা করা যায়।
এছাড়াও, ভেনিজুয়েলার প্রতিনিধি দলের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এস জয়শঙ্কর। তাঁর মতে, এই উচ্চপর্যায়ের আলোচনা বাণিজ্য, জ্বালানি, বিনিয়োগ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর পথ সুগম করবে।