বাংলাদেশের মঙ্গল ভারত বেশি চায় : জয়শঙ্কর

0
113
ছবি সৌজন্যে : এক্স
ভারতের চেয়ে বেশি কোনও দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আরও বলেছেন, ভারত আশাবাদী বাংলাদেশ সঠিক পথে যাবে, সঠিক কাজ করবে। ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক দশকের পুরোনো সম্পর্ক জনমুখী। যদিও বাংলাদেশের ভালো ভারতের থেকে বেশি কোনো দেশ ভাবে না এবং এটা ভারতের ডিএনএ-তে আছে।
জয়শঙ্করের মন্তব্য, বাংলাদেশ গণতন্ত্রে ফিরবে এবং নির্বাচন হবে। বৈঠক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জয়শঙ্কর বলেছেন, তিনি মনে করেন ভারতের পক্ষ থেকে যে মূল বার্তাটি এসেছে, তা হলো, ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই অনন্য।
এটি মূলত জনগণের সাথে জনগণের সম্পর্ক। কিন্তু বাংলাদেশের মানুষের মুখ থেকে যে বক্তব্য বেরিয়ে আসছে তা নিয়ে উদ্বেগ রয়েছে।