
আমেরিকার আলাস্কায় ডোনাল্ড এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে হওয়া বৈঠককে স্বাগত জানিয়েছে ভারত। শনিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কেবল আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই রুশ-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো সম্ভব।
গোটা বিশ্ব দ্রুত এই যুদ্ধের শেষ দেখতে চাইছে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে। বৈঠকের পর একটি সংবাদমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পের কথার সূত্র ধরে বলা হয়েছে, এখনই রাশিয়া থেকে তেল কেনার জন্য বিভিন্ন দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করছে না আমেরিকা।
পুতিনের সঙ্গে বৈঠকের পরেই অবশ্য জেলেনস্কিকে ফোন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফোনে বৈঠকের বিষয়বস্তু ইউক্রেনের প্রেসিডেন্টকে জানিয়েছেন তিনি।
