আগামী দশকে তরুণ দেশ হবে ভারত : মোদী 

0
142
ছবি সৌজন্যে : এক্স

আগামী দশকে বিশ্বের সবচেয়ে তরুণ দেশ হিসেবে উঠে আসবে ভারত। এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার প্রধানমন্ত্রী দিল্লির ভারত মন্ডপমে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-২০২৫- এর দ্বিতীয় সংস্করণের সূচনা করেছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, যখন ভারত বিশ্বের বৃহত্তম তিনটি অর্থনীতির মধ্যে অন্তর্ভুক্ত হবে, তখন ভারতের অটো বাজার কোথায় পৌঁছে যাবে। উন্নত ভারতের যাত্রা মোবিলিটি সেক্টরেরও অভূতপূর্ব সম্প্রসারণের যাত্রা হতে চলেছে। আগামী ৫-৬ দিনে এখানে বিপুল সংখ্যক মানুষ আসবেন। এখানে বিপুল সংখ্যক নতুন গাড়িও লঞ্চ হতে চলেছে যা প্রমাণ করে যে ভারতে মোবিলিটির ভবিষ্যৎ নিয়ে কতটা ইতিবাচকতা রয়েছে। ভারতের অটোমোটিভ শিল্প চমৎকার এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত। প্রধানমন্ত্রীর কথায়, এক বছরে প্রায় আড়াই কোটি গাড়ি বিক্রি হওয়া প্রমাণ করে যে ভারতে চাহিদা ক্রমাগত কীভাবে বাড়ছে।তিনি আরও বলেছেন, আগামী কয়েক দশক ধরে ভারত বিশ্বের সবচেয়ে তরুণ দেশ হিসেবে থাকবে। তরুণ দেশের সবচেয়ে বড় ক্রেতা হবে।

আবার, দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হবে মধ্যবিত্ত শ্রেণি। গত ১০ বছরে ২৫ কোটি ভারতীয় দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে যারা নিজের গাড়ি কিনছে। যত উন্নতি হবে, মানুষ তাদের গাড়ি আপগ্রেড করবে। এর সুবিধা পাবে অটো সেক্টর।C