এআই-বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত! দাবি অল্টম্যানের

0
104
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে ভারতের,এমনটাই মত ওপেনএআই-এর কর্ণধার স্যাম অল্টম্যান।

চ্যাটজিপিটি র স্রষ্টা জানিয়েছেন, ভারতে যে হারে এআই প্রযুক্তি ব্যবহার বাড়ছে দিনে দিনে, তা নজরে রেখে এ দেশে ব্যবসার বিস্তার ঘটানোর কথাও ভাবা হচ্ছে। এমনকি অংশীদারিত্বের পথেও হাঁটা হতে পারে বলে জানান স্যাম।ঘটনাচক্রে, কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের রোষে পড়েছিল ওপেনএআই। ভারতের সঙ্গে শুল্কযুদ্ধ এবং বাণিজ্যচুক্তি নিয়ে বিবাদের আবহে হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো অভিযোগ করেছিলেন, আমেরিকার করদাতাদের পয়সায় ভারত, চিনের মতো বিভিন্ন দেশকে এআই পরিষেবা দিচ্ছে চ্যাটজিপিটি।

হোয়াইট হাউসের প্রাক্তন মুখ্য কৌশলী স্টিভ ব্যাননকে দেওয়া সাক্ষাৎকারে নাভারো বলেছিলেন,ভারত এআই ব্যবহার করবে, আর তার জন্য আমেরিকার নাগরিকেরা কেন পয়সা খরচ করবেন? চ্যাটজিপিটি আমেরিকার মাটি থেকে কাজ করছে। আমেরিকার বিদ্যুৎ ব্যবহার করছে। আর পরিষেবা দিচ্ছে ভারত, চিন এবং বাকি বিশ্বে।