গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National ইরাবতীর জল আর পাকিস্তানকে দেবে না ভারত!

    ইরাবতীর জল আর পাকিস্তানকে দেবে না ভারত!

    0
    54
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইরাবতী নদীর অতিরিক্ত জল আর প্রবাহিত হয়ে যাবে না পাকিস্তানে।জম্মু ও কাশ্মীরের জল সম্পদমন্ত্রী জাভেদ আহমেদ রানা জানিয়েছেন, ৩১ মার্চের মধ্যেই শাহপুর কান্দি বাঁধের কাজ শেষ হয়ে যাবে।

    জম্মু ও কাশ্মীর এবং পঞ্জাবের সীমান্তে তৈরি হচ্ছে সেই বাঁধ।বাঁধটি তৈরি হয়ে গেলেই ইরাবতীর অতিরিক্ত জল পাকিস্তানে পাঠানো বন্ধ করে দেওয়া হবে। উল্লেখ্য,গত বছর ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের নাম জড়ায়। তার পরেই সিন্ধুচুক্তি স্থগিত করে ভারত। এ বার ইরাবতীর অতিরিক্ত জল বন্ধ করতে চলেছে ভারত। জাভেদ বলেছেন, ইরাবতী নদীর অতিরিক্ত জল পাকিস্তানকে দেওয়া হবে না। এটা বন্ধ করতেই হবে।কেন, তা-ও জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মন্ত্রী। তিনি বলেছেন, কাঠুয়া এবং সাম্বা জেলা খরা অধ্যুষিত। এই প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এটা তৈরি হবে কান্দি এলাকাতেই।এদিকে,ইরাবতী নদীর জল যাতে বেশি করে কাজে লাগানো যায়, তাই এই বাঁধ তৈরির প্রকল্পে জোর দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তাঁরই হস্তক্ষেপে দীর্ঘ সময় পরে এই প্রকল্পের কাজ পর্যালোচনা করে শুরু করা হয়েছে। মনে করা হচ্ছে, ২০২৭-২৮ সালে ওই প্রকল্প চালু হয়ে যাবে।অন্যদিকে,সিন্ধুচুক্তির শর্ত অনুসারে, চন্দ্রভাগার জল পাকিস্তানের ব্যবহার করার কথা।

    ১৯৬০ সালে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী, সিন্ধু ও তার উপনদীগুলির মধ্যে পূর্বমুখী শতদ্রু, বিপাশা এবং ইরাবতীর জল ভারতের প্রাপ্য। তবে পশ্চিমমুখী সিন্ধু, চন্দ্রভাগা এবং বিতস্তার জলে পাকিস্তানেরও অধিকার রয়েছে।