গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National কারোর সামনে মাথা নত করবে না ভারত: বাণিজ্য মন্ত্রী

    কারোর সামনে মাথা নত করবে না ভারত: বাণিজ্য মন্ত্রী

    0
    104
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতের ওপর আমেরিকা ৫০ শতাংশ শুল্ক চাপাতেই কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল সাফ জানিয়ে দিয়েছেন ভারত কারোর কাছে মাথা নত করবে না। ভারতের অর্থনীতিকে মৃত বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    একটি অনুষ্ঠানে ভারতের বিশ্ব বাণিজ্যের পরিস্থিতি ও প্রতিবন্ধকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রীকে। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, আজকের ভারত অনেক বেশি শক্তিশালী ও আত্মবিশ্বাসী। বার্ষিক সাড়ে ৬ শতাংশ হারে বৃদ্ধি হচ্ছে ভারতের অর্থনীতিতে এবং আগামীদিনে তা আরও হবে।
    তিনি বলেছেন, তাঁর বিশ্বাস যে ভারত গত বছরের তুলনায় এই বছর বেশি রফতানি করবে। বাণিজ্যিক যে বাধাগুলি আসছে, তা মোকাবিলা করার জন্য পদক্ষেপ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।