
ওয়ার্ল্ড কাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর এবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ ও আলাপচারিতা সেরেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা। ইতিহাস গড়া সেই ব্রিগেডকে এবার সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার বিকেল চারটে নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছয় গোটা দল। চ্যাম্পিয়নের মেডেল না পেলেও বিশ্বকাপজয়ী দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন প্রতীকা রাওয়ালও। তবে গোটা বিশ্বজয়ী দল এদিন ছিল না। বিশ্বকাপ ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ শেফালি ভার্মা দিল্লিতে যেতে পারেননি। কারণ ঘরোয়া ক্রিকেটে উত্তরাঞ্চলকে নেতৃত্ব দেবেন তিনি। ভারতীয় দলের ব্লেজার পরে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন স্মৃতি মান্ধানারা। বিশ্বকাপ ট্রফি নিয়েই গিয়েছিলেন তাঁরা।
ঘণ্টাদুয়েক পরে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়ে জেমাইমা রডরিগেজদের টিমবাস।
