
ইরানের আমেরিকা অপারেশন মিডনাইট হ্যামার চালাতে মোটেও ভারতের এয়ারস্পেস ব্যবহার করেনি। তবে প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে সাফ জানানো হয়েছে এই তথ্য ভুয়ো। পিআইবি ফ্যাক্ট চেকের তরফে এই খবরকে ভুয়ো বলেই মার্ক করা হয়েছে।
মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডরন কাইন আমেরিকার হামলার পর যে সাংবাদিক বৈঠক করেছিলেন, সেখানেই তিনি জানিয়েছিলেন কোন রুট ব্যবহার করে ইরানে ঢুকেছিল মার্কিন বোমারু বিমান। সেখানেও কোথাও উল্লেখ নেই যে ভারতের এয়ারস্পেস ব্যবহার করা হয়নি।
সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে দাবি করা হয়েছিল, ইরানে হামলা চালাতে আমেরিকা ভারতের এয়ারস্পেস ব্যবহার করেছিল। সেই দাবি সম্পর্ণরূপে ভুয়ো বলে খারিজ করে দিয়েছে পিআইবি।
