
এবার পাক বিমানের জন্য আকাশপথ বন্ধ করে দিতে চলেছে ভারত। এমনকী জলপথেও নিষেধাজ্ঞা জারি হতে পারে। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।
গত সপ্তাহের ভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছিল পাক সরকার। এবার পদক্ষেপ করার পথে দিল্লি। জানা গিয়েছে, পড়শি দেশকে আরও চাপে ফেলতে আকাশ ও জলপথেও নিষেধাজ্ঞা জারি করার কথা ভাবছে নরেন্দ্র মোদি সরকার।
তবে পহেলগাঁও হামলার পর থেকেই ভারতের আকাশসীমা এড়িয়ে চলে পাক বিমানগুলো। এছাড়া বিভিন্ন পণ্যবাহী জাহাজও যদি এদেশে না আসে তাহলে বাণিজ্যে আরও ধাক্কা খাবে ইসলামাবাদ।







