ভারতীয় বংশোদ্ভূত এআই বিশেষজ্ঞের রহস্যমৃত্যু ক্যালিফর্নিয়ায়

0
169
ছবি সৌজন্যে : এক্স
ক্যালিফর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত এআই বিশেষ্যর সুচির বালাজির রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করতেন তিনি।
ওপেনএআই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘ চার বছর। অভিযোগ, সম্প্রতি সংস্থার বিরুদ্ধে কথা বলেছিলেন সুচির। ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। স্যান ফ্রান্সিস্কোর বুচানন স্ট্রিটের অ্যাপার্টমেন্টে থাকতেন সুচির। গত ২৬ নভেম্বর ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবরটি প্রকাশ্যে এসেছে শনিবার। স্যান ফ্রান্সিস্কো মুখপাত্র রবার্ট রুয়েকা জানিয়েছেন, প্রাথমিক ভাবে সুচিরের মৃত্যুকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে। কারণ, প্রাথমিক তদন্তে কোনও ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি। ওপেনএআই-এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন সুচির। তিনি প্রকাশ্যেই দাবি করেছিলেন, তাঁর সংস্থা কপিরাইট আইন ভঙ্গ করছে। চ্যাটজিপিটির মতো প্রযুক্তি ইন্টারনেটের ক্ষতি করছে বলেও দাবি করেছিলেন তিনি। সংস্থা ছাড়বেন বলেও জানিয়েছিলেন। চ্যাটজিপিটি নিয়ে দেড় বছরের বেশি সময় কাজ করেছিলেন সুচির।
সংস্থার বিরুদ্ধে মুখ খোলার পরেই তাঁর রহস্যমৃত্যু নতুন জল্পনা তৈরি করেছে। বিতর্কে ঘি ঢেলেছে ইলন মাস্কের একটি পোস্ট। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।