গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National কাশ্মীরে ৮০ শতাংশ জঙ্গিই পাকিস্তানি : সেনাপ্রধান

    কাশ্মীরে ৮০ শতাংশ জঙ্গিই পাকিস্তানি : সেনাপ্রধান

    0
    138
    ছবি সৌজন্যে : এক্স
    জম্মু-কাশ্মীরে লুকিয়ে থাকা জঙ্গিদের প্রায় ৮০ শতাংশই পাকিস্তানি। এমনটাই জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
    সোমবার কাশ্মীর উপত্যকা এবং নিয়ন্ত্রণরেখা বরাবর অঞ্চলে বর্তমান পরিস্থিতির উপর আলোকপাত করেছেন সেনাপ্রধান। তিনি জানিয়েছেন, গত বছরে জম্মু-কাশ্মীরে নিহত জঙ্গিদের মধ্যেও প্রায় ৬০ শতাংশ পাকিস্তানি বংশোদ্ভূত।তবে কাশ্মীর উপত্যকায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে অনুপ্রবেশের চেষ্টাও চলছে।উদাহরণ হিসাবে গত বছরে উপত্যকায় লোকসভা এবং বিধানসভা নির্বাচন এবং অমরনাথ যাত্রার প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। সেনাপ্রধান জানিয়েছেন, গত বছরে পাঁচ লাখেরও বেশি পুণ্যার্থী অমরনাথ যাত্রা করেছেন। নির্বাচনও শান্তিপূর্ণ ভাবে মিটেছে। উপত্যকার পরিস্থিতি সন্ত্রাসবাদ থেকে পর্যটনের দিকে ঘুরতে শুরু করেছে বলে মনে করছে তিনি।
    সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরও জানিয়েছেন, মজুত করার জন্য অস্ত্রশস্ত্র পাচারের উদ্দেশ্যে অনেক সময়ে সীমান্তবর্তী অঞ্চলে ড্রোন ব্যবহারের চেষ্টা হয়েছে। কখনও আবার ড্রোনের মাধ্যমে মাদক পাচারের চেষ্টা চলছে। বিশেষ করে উত্তর কাশ্মীর এবং ডোডা-কিস্তওয়ার অঞ্চলের পরিস্থিতির কথা উল্লেখ করেছেন তিনি।