রাজৌরিতে সন্দেহভাজনদের গুলি সেনার

0
69
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
বুধবার ভোরে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ভারতীয় সেনা জওয়ানরা গুলি চালিয়েছে।
সূত্রের খবর, ভোর প্রায় ৪ টা ৩০ মিনিট নাগাদ সীমান্তে টহলরত সেনারা কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে কাঁটাতারের বেড়া টপকে ঢোকার চেষ্টা করতে দেখতে পান। সঙ্গে সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সন্দেহভাজন দিক লক্ষ্য করে গুলি চালানো হয়। সেনাবাহিনীর দাবি, এই পদক্ষেপের ফলে সম্ভাব্য অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ হয়েছে। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং গোটা অঞ্চল জুড়ে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।
এদিকে, জম্মু ও কাশ্মীর পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা সন্ত্রাসবাদ দমনে ধারাবাহিক ও কড়া অভিযান চালিয়ে যাচ্ছে।