চিন সীমান্তে সেনার তিন বাহিনীর মহড়া

0
159
Exercise of three forces of the army on the Chinese border
Exercise of three forces of the army on the Chinese border
অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যুদ্ধ মহড়া করেছে ভারতীয় সশস্ত্র তিন বাহিনী।যার  নাম ‘অপারেশন পূর্বী প্রহার।মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আট দিন ধরে চলা যুদ্ধাভ্যাসের সমাপ্তি ঘোষণা করেছে সেনা।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে তিন বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্দেশ্যেই এই প্রস্তুতি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, পূর্ব লাদাখে সীমান্ত সমস্যা নিয়ে চিনের সঙ্গে আলোচনার ইতিবাচক পরিণতির পরে এবার সিকিম এবং অরুণাচল প্রদেশে নজর দিতে চাইছে দিল্লি। তারই প্রাথমিক পদক্ষেপ হিসাবে এই পূর্বী প্রহার বা ইস্টার্ন স্ট্রাইক মহড়া।সেনা সূত্রের খবর, এই মহড়ায় অংশ নিয়েছে বায়ুসেনার বিভিন্ন যুদ্ধবিমান ও নজরদার বিমান, দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার রুদ্র।
আমেরিকা থেকে আনা ১৫৫ মিলিমিটারের এম-৭৭৭ আলট্রালাইট হাউইৎজারের পাশাপাশি সোয়ার্ম ড্রোন, ফার্স্ট পার্সন ভিউ ড্রোন, এবং লোটারিং মিউনিশনসহ অত্যাধুনিক নানা প্রযুক্তির সঙ্গেও সেনার তিন শাখার জওয়ান ও অফিসারেরা পরিচিত হয়েছেন চিন সীমান্তে। 
ছবি  সৌজন্যে : এক্স