রাজস্থানের থর মরুভূমিতে বদ্ধ-প্রস্তুতি ভারতীয় সেনার!

0
179
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তার পরেই রাজস্থানের থর মরুভূমিতে পাক বর্ডারের কাছে সপ্তশক্তি কামান নিয়ে যুদ্ধপ্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। প্রতিপক্ষের সামা অতিক্রম করে কিভাবে স্ট্রাইক করা যায়, তার জন্যই ভারতের এই যুদ্ধ-প্রস্তুতি।
এই যুদ্ধ-প্রস্তুতিতে প্যারা-এসএফ কম্যান্ডোর সঙ্গে ট্যান্ড ও স্পেশাল আমড ভেহিক্যালসের ব্যবহার করা হয়েছে। শত্রুদের এলাকা কব্জা করতে এই ট্যাঙ্কের ব্যবহার করা হয়, সুত্রে তেমনই খবর। এরপর প্যারা কম্যান্ডো অপারেশনের পর ফিসে আসে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত যে সমস্ত সন্ত্রাসবাদী এই হামলা ঘটিয়েছে এবং যারা ষড়যন্ত্র করেছে, তারা এমন শাস্তি পাবে, যা তাদের কল্পনাও অতীত। নাম না করে পাকিস্তানকে প্রত্যাঘাতের হুমকি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সমুদ্রে নামানো হয়েছে যুদ্ধবিমান বহনকারী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তকে। অন্যদিকে, আক্রমণ নামে বহৎ সামরিক মহড়া শুরু করেছে ভারতীয় বায়ুসেনা বাহিনী। দেশের সেন্ট্রাল রিজিওনে শুরু হওয়া এই মহড়ায় অংশ নিয়েছে বায়সেনার তখোর যদ্ধবিমান বহর, যার নেতত্বে রয়েছে রাফাল ও সখোই-৩০ এমকেআই স্কোয়াড্রন।