
দূর থেকে অব্যর্থ নিশানা। নিমেষে ধ্বংস হয়ে যাবে শত্রুপক্ষের মিসাইল, বিমান বা ড্রোন। কিন্তু তার জন্য গুলিও চালাতে হবে না, ছুড়তে হবে না মিসাইলও। শুধুমাত্র লেজার রশ্মি ছিন্ন-বিচ্ছিন্ন করে দেবে নিশানা। হাতে-কলমে ঠিক এটাই করে দেখিয়েছে ভারত।
সূত্রের খবর, গোটা অস্ত্র ব্যবস্থাটি এখন উৎপাদন এবং প্রতিরক্ষার ক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি। অ্যাডভান্সড লেজার অস্ত্রের ক্ষমতা এতদিন ছিল আমেরিকা, চিন ও রাশিয়ার হাতে। এ বার সেই ক্ষমতার বৃত্তে ভারতও। ডিআরডিও-র চেয়ারম্যান ড. সমীর ভি কামাত বলেছেন, সবে পথ চলা শুরু শীঘ্রই লক্ষ্যে পৌঁছবে। ৩০ কিলোওয়াট লেজ়ার ওয়েপন সিস্টেম মূলত আকাশপথে হওয়া হামলা মোকাবিলা করার জন্য তৈরি।
পাঁচ কিলোমিটারের মধ্যে আঘাত হানতে পারে এটি। ভূমি থেকে এবং যে কোনও জাহাজ থেকেও এটি ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে।






