গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ভারতীয় ডিএনএ,  সুবিয়ান্তো মন্তব্যে হাসলেন মোদী

    ভারতীয় ডিএনএ,  সুবিয়ান্তো মন্তব্যে হাসলেন মোদী

    0
    93
    ছবি সৌজন্যে : এক্স
    শরীরে ভারতীয় ডিএনএ থাকায় গান শুনলে নেচে ওঠেন তিনি। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের মন্তব্যে হাসিতে ফেটে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরা।
    প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবার প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। রীতি মেনে কুচকাওয়াজের অনুষ্ঠান শেষ হওয়ার পর রাষ্ট্রপতি ভবনে বসেছিল নৈশভোজের আসর। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাসভনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী, সেনাকর্তা-সহ শীর্ষ আধিকারিকরা। নৈশভোজে বসে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, কয়েক সপ্তাহ আগে তিনি জেনেটিক সিকোয়েন্স ও ডিএনএ টেস্ট করিয়েছেন। সেখানে জানানো হয়েছে, তাঁর শরীরে রয়েছে ভারতের ডিএনএ। সকলেই জানেন তিনি ভারতীয় গান শুনলেই নাচ শুরু করে দেন। তাঁর মুখে এমন মন্তব্য শুনে হেসে ওঠেন সেখানে উপস্থিত অতিথিরা।শুধু তাই নয়, ভারতের সঙ্গে ইন্দোনেশিয়ার সভ্যতা ও সংস্কৃতির অতীত ইতিহাস তুলে ধরেছেন প্রাবো সুবিয়ান্তো।
    বলেছেন, ভারতের সঙ্গে ইন্দোনেশিয়ার সুদীর্ঘ ইতিহাস রয়েছে।দুই দেশের সম্পর্ক অত্যন্ত নিবিড়। শুধু তাই নয়, দুই দেশের ভাষার একটি গুরুত্বপূর্ণ অংশ সংস্কৃত থেকে এসেছে। ইন্দোনেশিয়ার বহু নাম সংস্কৃত ভাষা থেকে এসেছে।