সীমান্তে পাক ড্রোনের পাল্টা ভারতীয় সেনার ড্রোন 

0
128
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এবং পাঞ্জাব, রাজস্থানের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি ড্রোনের হানাদারি ক্রমশ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে উন্নত প্রযুক্তির সাহায্যে ড্রোন হানার মোকাবিলায় নতুন কৌশল নিতে চলেছে ভারতীয় সেনার আর্মি এয়ার ডিফেন্স বাহিনী। এএডি-র ডিরেক্টর জেনারেল তথা ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার আধিকারিক সুমের ইভান ডি’কুনহা জানিয়েছেন, নিচু উচ্চতা দিয়ে উড়ে যাওয়া ড্রোন চিহ্নিতকরণের বিষয়টিতে গুরুত্ব দিতে চলেছেন তাঁরা।

বর্তমান নজরদারি ব্যবস্থায় ব্যবহৃত রাডারগুলি অক্ষম। সেই খামতি মেটাতে এলএলএলআর আনা হবে। পাহাড় এবং জঙ্গলঘেরা এলাকায় ছ’-সাত কিলোমিটার পর্যন্ত নজরদারি চালাতে সক্ষম এলএলএলআর। খুব নিচু দিয়ে ওড়া ছোট ড্রোনকেও চিহ্নিত করতে সক্ষম। এর পরের ধাপে পাক ড্রোনকে নিশানা করতে জ্যামার বন্দুকের ব্যবহারের উপর জোর দিয়েছে সেনা এবং বিএসএফ। পাশাপাশি শত্রুপক্ষের ড্রোনকে ধ্বংস করার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন স্মার্ট অ্যামুনেশন’ ব্যবহারেও জোর দিচ্ছে সেনা।