
দুবাইয়ের সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে নিহত হয়েছেন ইসাক পল ওলাক্কেনগিল নামে এক ভারতীয় ইঞ্জিনিয়ারের। কেরালার বাসিন্দা ইসহাক সংযুক্ত আরব আমিরশাহিতে সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইদ উল আযহারের ছুটিতে ইসাক তাঁর পরিবারের সঙ্গে দুবাইয়ে বেড়াতে গিয়েছিলেন।
তারমধ্যেই এই দুর্ঘটনার খবরে শোকের ছায়া গোটা পরিবারে। জানা যাচ্ছে, শুক্রবার জুমেইরাহ সমুদ্র সৈকতে স্কুবা ডাইভিং করার সময়ই ইসাক হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
তাঁর ভাই আইভিনও অসুস্থ। বর্তমানে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তিনি বিপদমুক্ত। অন্যদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে দুবাই পুলিশ। স্কুবা ডাইভিং সেশনে ব্যবহৃত সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।
