গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International কাঁটাতার : ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব বাংলাদেশের 

    কাঁটাতার : ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব বাংলাদেশের 

    0
    152
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

    ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার ঘিরে বিতর্কের মাঝেই ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করেছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সংবাদ সংস্থা জানিয়েছে, রবিবার দুপুর তিনটে নাগাদ বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রকে প্রবেশ করতে দেখা যায় হাই কমিশনারকে।

    প্রায় পৌনে এক ঘণ্টা ধরে সে দেশের পররাষ্ট্রসচিব মুহাম্মদ জসীমউদ্দিনের সঙ্গে বৈঠক হয়েছে তাঁর। তবে,  ভারতের হাইকমিশনারকে যে তলব করা হয়েছে, সেই বিষয়ে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি বা বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়নি। জসীমউদ্দিনের সঙ্গে কথা বলার পর প্রণয় বর্মা জানান, কাঁটাতারের বিষয়ে দু’দেশের মধ্যে সমন্বয় রয়েছে। সীমান্তে অপরাধদমনের ক্ষেত্রেও সীমান্তরক্ষী বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করবে বলেও জানান তিনি। প্রণয় বলেছেন, নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দু’দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে। এ ব্যাপারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে যোগাযোগ রয়েছে। ভারত এবং বাংলাদেশের সীমান্তে একটি বিস্তীর্ণ অঞ্চল কাঁটাতার বিহীন রয়ে গিয়েছে এখনও। সীমান্তরক্ষী বাহিনী উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা ২ হাজার ২১৭ কিলোমিটার দীর্ঘ। অন্যদিকে, উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে স্থলসীমান্ত রয়েছে ৯৩৬.৭০৩ কিলোমিটার। এর মধ্যে ৩৭৫ কিলোমিটার অংশই কাঁটাতারহীন। গুয়াহাটি ফ্রন্টিয়ার অধীনে থাকা কোচবিহারে ১৭৭ কিমি সীমান্ত রয়েছে। এর মধ্যে প্রায় ১১০ কিলোমিটার স্থল সীমান্ত এবং প্রায় ৬৭ কিলোমিটার জল সীমান্ত। কোচবিহারে প্রায় ৫০ কিলোমিটার সীমান্ত কাঁটাতারহীন জায়গা।সম্প্রতি ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী কিছু অঞ্চলে বিএসএফ কাঁটাতার বসানোর কাজ শুরু করে। তাতে বিজিবির তরফে আপত্তি জানানো হয়।অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মহম্মদ জসিম উদ্দিন ভারত সরকারের প্রতি আহ্বান জানান যে, তারা যেন ভারতের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে এমন কোনো উসকানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার পরামর্শ দেয়, যা ভাগাভাগি করা সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে।পররাষ্ট্র সচিব আরও উল্লেখ করেন, বাংলাদেশ বিশ্বাস করে যে এই ধরনের সমস্যাগুলি গঠনমূলক সংলাপের মাধ্যমে, বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে এবং সীমান্তে শান্তি ও স্থায়িত্ব বজায় রাখার উপায়ে সমাধান করা উচিত। এদিকে, বাংলাদেশে ক্রমাগত হিন্দুদের উপর আক্রমণের নিন্দা করেছেন আমেরিকান কংগ্রেস-র সদস্য ভারতীয় বংশোদ্ভূত রাজা কৃষ্ণমূর্তি।

    তিনি বলেছেন, বাংলাদেশে মহম্মদ ইউনুস-র নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জঙ্গি বাহিনী বাহিনী দিয়ে হিন্দুদের উপর গনহত্যা চালাচ্ছে। এটা আর হতে দেওয়া যাবেনা।