ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

0
149
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ দেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে তলব করা হয়েছে বলে খবর।
তলবের সময় বাংলাদেশ সরকার এসব বিষয়ে ভারতের সরকারের কাছে গভীর উদ্বেগের কথা তুলে ধরেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার আহ্বান জানিয়ে উসকানিমূলক বক্তব্য অব্যাহত রাখার অনুমতি দেওয়ায় বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগের কথা ভারত সরকারের কাছে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে।
ভারতের হাইকমিশনার জোর দিয়ে বলেছেন, ভারত বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের অপেক্ষায় রয়েছে এবং এ বিষয়ে ভারত সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।