
গাজা-ইজরায়েল যুদ্ধে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে এবার মানবাধিকার পর্যবেক্ষক হিসাবে রাষ্ট্রসংঘের তদন্ত কমিটিতে তিন জনকে নিযুক্ত করল রাষ্ট্রপুঞ্জ।
যাদের মধ্যে রয়েছে একজন ভারতীয়। ওড়িশা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এস মুরলীধরকে দায়িত্ব দিল রাষ্ট্রপুঞ্জ। ইজরায়েল-গাজার উত্তপ্ত পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের মানবাধিকার পর্যবেক্ষকদের কমিটির শীর্ষস্থানে একজন ভারতীয় বিচারপতির স্থান পাওয়া ভারতের জন্য যথেষ্ট গৌরবের।
২০২৩ সালের অক্টোবরে ইজরায়েলের তেল আভিভে প্যালেস্তাইনের জঙ্গিগোষ্ঠী অতর্কিত হামলা চালিয়ে পণবন্দি করে বহু মানুষকে। এরপর থেকেই গত দু’বছর ধরে ইজরায়েলের সেনা ও হামাসের মধ্যে গাজাকে কেন্দ্র করে সংঘর্ষ চলছিল। শেষ পর্যন্ত আমেরিকার হস্তক্ষেপে আপাতত দু’দেশের মধ্যে সংঘর্ষবিরতি চলছে।
