
ভারতীয় বিচারব্যবস্থা ভেঙে পড়েছে। বিচার পেতে দশক পেরিয়ে যায়, নির্দোষ মানুষ বছরের পর বছর হাজতবাস করেন। এই বাস্তবচিত্র তুলে ধরেই হায়দরাবাদের নালসার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে চাঁচাছোলা ভাষায় ভারতীয় বিচারব্যস্থার কড়া সমালোচনা করেছেন ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই।
তিনি বলেছেন, বিচারব্যবস্থা সংস্কার করার দরকার রয়েছে। তবে তিনি আশা রাখেন দেশের মানুষ এবং দেশের তরুণ মেধা এই সংকট মোকাবিলায় সামনের সারিতে থাকবে। বিচারপতি গাভাই বলেছেন, বিচার পেতে কখনও কখনও কয়েক দশক লেগে যায়। বহু ঘটনায় দেখা গিয়েছে, অভিযুক্ত বছরের পর বছর হাজতে কাটিয়েছেন, পরে নির্দোষ প্রমাণিত হয়েছেন।
এমন পরিস্থিতি একবিংশ শতকে মেনে নেওয়া যায় না। সমাবর্তন মঞ্চে উপস্থিত ছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নারসিমহা এবং তেলঙ্গানা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পল।
