সুদানে বিদ্রোহী আধাসেনার অপহরণ ভারতীয়কে!

0
143
ছবি সৌজন্যে : এক্স
গৃহযুদ্ধ বিধস্ত সুদানে এক ভারতীয় নাগরিককে অপহরণ করেছে বিদ্রোহী আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, অপহৃতের নাম আদর্শ বেহেরা বয়স বছর ৩৬।
তিনি আদতে ওড়িশার জগৎসিংহপুর জেলার বাসিন্দা। সুদানের একটি প্লাস্টিক কারখানায় কর্মরত ছিলেন তিনি। তাঁর মুক্তির জন্য কূটনৈতিক এবং অন্যান্য পর্যায়ে আলোচনা চলছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। 
গত আড়াই বছর ধরে সুদানের সেনাপ্রধান আবদেল ফাতা আল-বুরহান এবং আধাসেনা প্রধান মহম্মদ হামদান ডাগলোর মধ্যে সংঘাত চলছে। সম্প্রতি আল ফাশির শহরের দখল ঘিরে দুই বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী লড়াই শুরু হয়েছে। ওই শহরেই কর্মরত ছিলেন অপহৃত ভারতীয় নাগরিক।