অলিম্পিক্স-র সর্বোচ্চ সম্মান প্রথম ভারতীয় সোনাজয়ী শ্যুটারের

0
373
The highest honor of the Olympics is the first Indian gold winning shooter
The highest honor of the Olympics is the first Indian gold winning shooter
২০০৮ সালে প্রথম ভারতীয় হিসাবে কোনও ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি। সেই অভিনব বিন্দ্রাকে সম্মান জানাচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা বা আইওসি।
তাঁকে অলিম্পিক্স অর্ডার সম্মানে ভূষিত করা হচ্ছে।কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মন্ডব্য এক্স হ্যান্ডলে একটি চিঠিতে লিখেছেন, অভিনব বিন্দ্রা, খুশির সঙ্গে জানাতে চলেছেন যে, অলিম্পিক্স মুভমেন্টে অসাধারণ কাজের জন্য আইওসি কার্যকরী সমিতি তাঁকে অলিম্পিক্স অর্ডার সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে। ১০ অগস্ট প্যারিসে একটি অনুষ্ঠানে এই সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হবে। সেদিন আইওসি-র ১৪২তম অধিবেশন রয়েছে। একই দিনে অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানও হবে।অভিনব বিন্দ্রা ভারতের হয়ে পাঁচটি অলিম্পিক্সে অংশ নিয়েছেন। প্রথমবার ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন। ২০০৮ বেজিং অলিম্পিক্সে তিনি সোনার পর জেতেন। ২০১৬ সালে রিয়ো অলিম্পিক্সেও পদক পেতে পারতেন। অল্পের জন্য চতুর্থ স্থানে শেষ করেন।