
এবার আয়ারল্যান্ডে বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন এক ভারতীয়। রাজধানী ডাবলিনের রাস্তায় ফেলে ওই ভারতীয় ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে।
একদল তরুণ ওই ভারতীয়কে মারধর করে নগ্ন অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে আয়ারল্যান্ডের জাতীয় পলিশ। অন্যদিকে, মারধরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আয়ারল্যান্ডে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অখিলেশ মিশ্র। সংবাদমাধ্যম সূত্রে খবর, আক্রান্ত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। ঘটনাটি ঘটেছে গত ১৯ জলাই ডাবলিনের টালাঘট এলাকায়।
আক্রান্ত ওই ব্যক্তিকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়ের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁর মুখ, হাত এবং পা থেকে ক্রমাগত রক্ত বার হচ্ছিল বলে দাবি করেছেন উদ্ধারকারীরা।
