
নৌসেনাকে শক্তিশালী করতে এবার আরও একটি পরমাণু অস্ত্র বহনক্ষম সাবমেরিন আইএনএস আরিঘাট অন্তর্ভুক্তি হয়েছে।
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে নৌসেনার নতুন সদস্য হিসাবে যোগ দিয়েছে ঘাতক এই সাবমেরিন। এটি আইএনএস আরিহন্ত-এর থেকেও অত্যাধুনিক।সূত্রের খবর, আইএনএস আরিঘাট-এ কে-১৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে। যে ক্ষেপণাস্ত্রগুলি ৭৫০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকে অনায়াসে ধ্বংস করে দিতে সক্ষম। এই বৈশিষ্টই আইএনএস আরিঘাটকে আরও শক্তিশালী করে তুলেছে। এই সাবমেরিন ঘণ্টায় ২২-২৮ কিলোমিটার বেগে চলতে পারে।দেশীয় প্রযুক্তিতে বানানো হয়েছে এই সাবমেরিন। ১১৩ মিটার দৈর্ঘ্যের এই জাহাজ সমুদ্রের ৯৮০ থেকে ১৪০০ ফুট নীচ দিয়ে চলতে পারে। এই জাহাজে চারটি কে ৪ ক্ষেপণাস্ত্র রয়েছে। যেগুলি ৩৫০০ কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। এছাড়াও রয়েছে ১২টি কে ১৫ এসএলবিএম।
