
ধ্বংসের পথে করাচি সমুদ্র বন্দর। ভারতীয় সেনা ও বায়ুসেনার পর এবার অ্যাকশনে নৌ সেনা।
করাচি বন্দের ধ্বংসযজ্ঞ শুরু করেছে আরব সাগরে মোতায়েন আইএনএস বিক্রান্ত। যার ফলে করাচি বন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতি শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। নৌসেনার আক্রমণের ফলে করাচি বন্দর-সহ শহরের বিভিন্ন জায়গায় আগুন লেগে গিয়েছে। শুধু করাচি নয়, ওরমারা বন্দরেও আইএনএস বিক্রান্ত থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। পাকিস্তানি নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি হল করাচি এবং ওরমারা।
পাক নৌসেনার বহু সিনিয়র অফিসারদের সদর দফতর, যুদ্ধজাহাজ এবং সাবমেরিন রয়েছে এই দুই বন্দরে। কাজেই এই দুই বন্দর ধ্বংস হলে পাকিস্তানি নৌসেনা কার্যত পঙ্গু হওয়ার পথে।






